বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২

সতর্ক অবস্থানে বিজিবি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিরাপত্তা জোরদার করেছেন সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য পুশ ইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সীমান্ত পথে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক বা চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।