মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৮

অনলাইন ক্যাসিনোর দায়ে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোস্তাক মিয়া (৩৪) নামের এক অনলাইন ক্যাসিনো জুয়াড়ীকে গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারির কাস্টমস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তাক ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। মোস্তাকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের আওতায় মামলা করা হয়েছে।
অভিযান চালিয়ে মোস্তাকের নিকট হতে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব, মুনতাসির মামুন মুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদক, জুয়া ও চোরাকারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে এবং এই সকল অপরাধে জড়িতদের ছাড় দেয়া হবে না।