মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৭

বজ্রপাতে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাহেলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যায় ওই ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাহেলা ওই গ্রামের বাসিন্দা আলতাফ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আকাশে মেঘলা আবহাওয়া ছিল। এ সময় রাহেলা বেগম বাড়ির পাশের জায়গায় প্রয়োজনীয় কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: আবুল কালাম বজ্রপাতে রাহেলা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।