বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১০

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর মিরপুরে এবং সে ওই স্কুলেরই এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহসিনদের বাসা ঢাকা মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনিতে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী মহসিন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।