মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১১

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুতায়িত হয়ে বগুড়ার কাহালুতে দম্পতির মৃত্যু হয়েছে। বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও জামাতা কর্মসূত্রে অন্য জেলায় বসবাস করায় তারা কাহালু উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ফাঁকা বাড়িটিতেই বসবাস করতেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রমিছা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। ঘরের ওই তারের বিভিন্ন অংশ ছেঁড়া এবং লিকেজ ছিল।
সেখান থেকেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।