শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৪

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত দম্পতির মেয়ে তামান্না খাতুন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজুগড়া গ্রামের মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা খাতুন এবং অটোভ্যানচালক মো. নুরু।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জাফর ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।