শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩০

ছাদ থেকে পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে নোয়াখালীর কবিরহাট বাজার এলাকায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের রাজবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করেন পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো.নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ভিকটিম মানসিকভাবে অসুস্থ ছিলেন। সিসি টিভির ফুটেজে দুপুর ১২টা ৫৯ মিনিটে দেখা যায় ওই ব্যক্তি ভবনে উঠছে। এরপর ১টা ৯ মিনিটের দিকে তার মরদেহ নিচে পড়ে থাকতে দেখে তার স্ত্রী।
আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।