ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মানসিক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত শান্ত (২৫) কে অবশেষে আটক করেছেন র্যাব-১২, আর এ ঘটনা সিরাজগঞ্জের রায়গঞ্জের। বুধবার (৩ জুন) সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৬ এপ্রিল রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের এক মানসিক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শান্ত’র বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
র্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃত আসামিকে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ দিন পর অভিযুক্ত আটক হওয়ার খবরে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। এখন তারা এই মামলার দ্রুত বিচার কাজ সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।