মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩০

আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন চেয়ারম্যান (ইসলামী ব্যাংকের) খুরশীদ আলমসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে ইসলামী ব্যাংকে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকেরা।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকা রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। গ্রাহকদের এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রয়েছে জলকামান, সাজোয়া যান।
আন্দোলনকারীরা দাবি করছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন।