মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩০

মোটরসাইকেলচাপায় শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের চাপায় (বখাটেদের বেপরোয়া গতির) নানির বাড়ি বেড়ানো হলো না শিশু মুসকান সিনহা সিমির (৪)। রবিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিশোর গ্যাংয়ের সদস্য এবং এই বখাটে বাহিনীর সুষ্ঠু বিচার হওয়াটাই এলাকাবাসীর এখন একমাত্র দাবি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, শাহিনুর আলম জানান, বখাটেদের নানা প্রকার অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।