সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩০

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে মোহাম্মদ হেলাল উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (১৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, এন এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার জনাব, এন এম নাসির উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ঢাকা রাজধানীতে মাদক চোরাচালান ও বিক্রি প্রতিরোধে ডিএমপি কঠোর অভিযান অব্যাহত রাখবে।