ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ফিলিং স্টেশন থেকে কাভার্ডভ্যানে করে অবৈধভাবে ডিজেল পাচারের সময় ১ হাজার ৫০ লিটার জ্বালানি জব্দ করেছেন স্থানীয় জনতা, আর এ ঘটনা নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। এ সময় তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা, তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।