ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছেন ৮ এপিবিএন পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তি নুরুল হক (২০), বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।
এ বিষয়ে ৮-এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবেশ ও বিস্তার রোধে আমাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।