ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নকল মধু তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা ঢাকার কেরানীগঞ্জে। এ সময় কারখানাটি সিলগালা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আফতাব আহমেদ।