ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাতটি ফিলিং স্টেশনে ঢাকা রাজধানীতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এই অ্যাপ চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য নির্ধারিত এই ব্যবস্থার পাইলট কার্যক্রম শেষ হওয়ার পর তা বাধ্যতামূলক করা হয়েছে।