ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উৎস রায় (২৬) নামে খুলনার নিরালা আবাসিক এলাকা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাড়ির ছয়তলা থেকে উৎস রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন এবং আর্থিক দেনায় জর্জরিত ছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে সোমবার রাতে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
উৎস রায় খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।