মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৯

বিশেষ অভিযানে স্বর্ণ ও শাড়ি জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে স্বর্ণ ও শাড়ি জব্দ। অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পশ্চিম অনন্তপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় স্বর্ণ ও কাতান শাড়ি। এ অভিযান পরিচালনা করেন লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সদস্যরা।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জনাব, মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।