সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৭

ডাকাত দলের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহার হওয়া একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে সিলেট মহাসড়কের উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহআলম মধু মিয়া ও রিপন মিয়া।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, মেহেদী ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে ডাকাতির চেষ্টার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।