সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

বেশ কয়েক লাখ শিশু হামের টিকা পেয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকার গতকাল রবিবার পর্যন্ত হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছেন।
আজ সোমবার থেকে তৃতীয় দফায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) কেন্দ্রগুলাতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা এ টিকা দেওয়া হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে।
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে গত ৫ এপ্রিল প্রথম দফায় ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেন।