রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৪

দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে ভোক্তা পর্যায়ে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়িয়েছেন সরকার। আজ রোববার থেকে সারাদেশে নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে এসব জ্বালানি তেল।
এদিকে দাম বৃদ্ধির পরও সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। গত কয়েকদিনের মতো আজও ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যাচ্ছে।
ঢাকা রাজধানীর আসাদ গেট ও পরীবাগের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায়, আগের মতোই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে তেল কিনছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। তাদের অভিযোগ, রাত থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত চাহিদার তেল।
এর আগে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।