বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১১

পথচারী নিহত কাভার্ডভ্যানের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কাভার্ডভ্যানের ধাক্কায় ঢাকা যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় আমেনা বেগম (৬৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করা সহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
গুরতর আহত অবস্থায় পথচারী নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মোকসুদুর রহমান এবং এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।