মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৬

দোকানে ডাকাতির ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির ঘটনা ঘটেছে মাদারীপুরে ছয়টি স্বর্ণের দোকানে। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। আজ শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার একটি জুয়েলার্সে ডাকাতি করে। পাশের আরও পাঁচটি দোকানে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাত চক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল কালাম আজাদ বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।