ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব, হাসান মো. শওকত আলী। সিমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। এসময় তিনি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন।
সভায় কমিশনার মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দেন।
এছাড়া রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।
তিনি একইসঙ্গে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন।