বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩

সিরিয়াল রেপিস্ট গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধারাবাহিক যৌন সহিংসতা অপরাধী (সিরিয়াল রেপিস্ট) রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেফতার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে।
ঢাকা যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচজন ভিকটিমের পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
ঢাকা যাত্রাবাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের সামনে থেকে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।