বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৫

সময় বাড়ল ভ্যাট রিটার্ন দেওয়ার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনলাইন এপ্রিল মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা আগামী ২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি ও ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতার কারণে সময় বাড়াল এনবিআর।
আজ বুধবার এসংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছেন এনবিআর।
প্রথম সচিব জনাব, মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে উদ্ভূত সমস্যা নিরসনকল্পে ই-ভ্যাট সিস্টেমে মার্চ-২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন সময়সীমা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।
সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকে।