শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৬

পথচারী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লরির ধাক্কায় ঢাকা রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় মো. কামাল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে দেলপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল মতিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার দিলপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্যাংক লরি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামালের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় এবং বাবার নাম সৌরভ আলী।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।