শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৯

কড়া বার্তা ছেঁড়া-ফাটা নোট নিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কড়া বার্তা কেন্দ্রীয় ব্যাংকের, ছেঁড়া-ফাটা নোট নিয়ে। ত্রুটিপূর্ণ, ময়লাযুক্ত ও ছেঁড়া-ফাটা নোট গ্রহণ এবং এর বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি জারি করা এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করার স্বার্থে সব ব্যাংকের সব শাখাকে বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময়সেবা নিয়মিতভাবে দিতে হবে।