ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতাকৃতররা হলেন, নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), রাজিব (২৯), ফুয়াদ হোসেন ববি (৩৮), আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), আরাফাত (১৯), রবিন (২৫), আব্দুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) ও সুজন শেখ (১৯)।
ঢাকা যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেন।
আজ শনিবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, এন এম নাসিরুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।