ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদরাসার শতশত শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেন।
এতে বক্তব্য রাখেন রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার, সাগরিকা আক্তার, সৈকত আহমেদ প্রমুখ।