ডেইলি ক্রাইম বার্তা : গ্যারাজের মধ্যে থেকে বরিশালের গৌরনদীতে জালাল কাজী (৫০) নামের এক গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ। ৭ তারিখ ২০২৬ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গৌরনদী উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের গ্যারাজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে। স্থানীয়রা জানান, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবৎ গ্যারাজ পরিচালনা করে আসছিলেন জালাল।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”