ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৭–৮ জনের একটি ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার জনাব, হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মিজানুর রহমান জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।