বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫

কয়েকজন জুয়াড়ি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭ জন জুয়াড়িকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, মৃত বাক্কি মিয়ার ছেলে মো. জসীম (২৮), আক্কাছ মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়া (৩৮), মৃত কাশেম মিয়ার ছেলে আলম মিয়া (৪০), মৃত মিজান মিয়ার ছেলে মানিক মিয়া (২৭), মৃত আবু মিয়ার ছেলে আশিক মিয়া (২৫), মৃত জাহিদ হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৫), মৃত নোয়াব মিয়ার ছেলে মহি উদ্দিন (৪৮)
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়া খেলার আসর বসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।