বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫

ট্রেনের নিচে পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে গাজীপুরের শ্রীপুরে তিন বছর বয়সি শিশুপুত্রকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতি রানী দাস (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যাল এলাকায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত মিতি রানী দাস রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের স্কুলশিক্ষক হরে কৃষ্ণের স্ত্রী এবং নিহত শিশু রুদ্র দাস (৩) তাদের একমাত্র সন্তান। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের পরিচয় নিশ্চিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করেন। ঘটনাটির পরে সন্ধ্যার দিকে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পিবিআই বিষয়টি তদন্তে সহায়তা করেছেন এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।