বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫

ট্রাকভর্তি ভারতীয় পণ্য ও মদ জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে নেত্রকোনার কলমাকান্দা ও মুন্সিপাড়া সীমান্তে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য, মাদক ও একটি ট্রাক জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব মালামালের কোনো মালিক বা ট্রাকচালককে আটক করা যায়নি।
আজ শুক্রবার ভোরে কলমাকান্দার বরুয়াকোনা ও ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্তে এসব অভিযান চালায় বিজিবি। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, তৌহিদুল বারী পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দকৃত চোরাচালানি পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি।