ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে লক্ষ্মীপুরের ডাকাতিকালে লুণ্ঠিত স্বর্ণালংকার বিক্রির টাকাসহ।
গতকাল বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আল আমিন (২৩) ও মো. শাহীন (২৪)।
গ্রেপ্তারকৃত আল আমিন ও শাহীন ডাকাতির ঘটনায় জড়িত থাকায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা এবং তারা পেশাদার ডাকাত ও ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন জেলা পুলিশ।