মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪

ফুয়েল কার্ড নিতে গিয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুয়েল কার্ডের জন্য গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বখতিয়ার হোসেন এবং পরবর্তীতে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের হাজী রফি উদ্দিন মোল্লার ছেলে ও তিনি সার কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুয়েল কার্ড নেয়ার জন্য আলমডাঙ্গা উপজেলা চত্বরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। গরম ও রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। পরে চিকিৎসার জন্য একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, পান্না আকতার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা চত্বরে মানুষের ভিড় ছিল অনেক। এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেয়া হয় এবং স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।