বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৭

জালনোটসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধারসহ সিরাজগঞ্জের সলঙ্গায় দুইজনকে গ্রেফতার করেছেন র‍্যাব। এসময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল জব্দ করা হয়।
সিরাজগঞ্জ হাটিকুমরুল র‌্যাব-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব, আতিকুর রহমান মিয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন, একই জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) এবং মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় নিয়মিত মামলা হয়েছে।