বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩০

হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে ঢাকা মহানগর (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আ. গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)।
গতকাল রবিবার ঢাকা রাজধানীর শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয় এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।