শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর বীর শহীদদের প্রতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি জনাব, মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তাঁরা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।