মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৫

পুলিশের অভিযান, সিসা বারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনের নয় তলার সিসা বারে অভিযান চালিয়েছেন পুলিশ, আর এ অভিযানের ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে। সোমবার (২৩ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করেন পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ খালিদ মনসুর বলেন, অভিযানের ঘটনা সত্য। আমরা অভিযানে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো সিসা পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সূত্রে জানা যায়, বনানী এলাকায় এখনও কিছু অননুমোদিত সিসা সেবন চলমান রয়েছে। তবে এগুলোতে কোনো ধরনের সরকারি অনুমোদন নেই।
এর আগে গত ৩ মার্চ গুলশান-বনানীর অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেলেন হাইকোর্ট।