বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২

ঝুলন্ত মরদেহ উদ্ধার এক নববধূর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লিজা বেগম (২০) নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার (২৩ মার্চ) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার গোহাটিপাড়া থেকে ওই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
লিজা বেগম গোহাটি পাড়ার খট্টু মিয়ার মেয়ে এবং একই এলাকার বাধন মিয়ার স্ত্রী।
পরিবারের লোকজন জানান, গত দুই মাস আগে রাজমিস্ত্রী বাধন মিয়া লিজাকে বিয়ে করেন। স্ত্রীকে বাড়িতে রেখে বাইরে কাজে যান বাধন। কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন তিনি। সাড়া না পেয়ে বাড়ির দেয়াল টপকে ঘরে ঢুকে দেখতে পান ওড়নার সঙ্গে লিজার মরদেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ নববধূর মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তদন্ত পবিত্র কুমার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।