রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭

ভারতীয় গরু জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে হবিগঞ্জে। সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবি এসব গরু জব্দ করেন।
রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জনাব, তানজিলুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি সাতছড়ি জাতীয় উদ‍্যানের গহীন বন ও গুইবিল নামক স্থানে অভিযান চালায়। এ সময় ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। জব্দকৃত ভারতীয় গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।