ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকুহাটি গ্রামে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জনাব, মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজী (৩৭) ও রাসেল শিকদার (৪৩) এবং মধ্য মাকুহাটি গ্রামের আল আমিন মাঝি (৩২)।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান, ছুরি, দা, হাতুড়ি ও লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।