বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৮

প্রতারণার দায়ে তিনজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সেজে সিরাজগঞ্জে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে ঈদ সম্মানি দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার (১৬ মার্চ) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব, মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন, শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), শেরপুর থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার মো. রিপন (২২)।