রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

পুলিশের অভিযানে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছেন। রাজশাহী নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার ৪ জন ও অন্যান্য মামলার আসামি ১২ জন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সকল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।