রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৮

আটক কয়েকজন, ডিজেল তেল পাচারকালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপে করে ডিজেল তেল পাচারকালে কুমিল্লার বুড়িচংয়ে প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ পাঁচজনকে আটক করেছেন পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ লুৎফর রহমান।
আটকরা হলেন, বরিশাল জেলার বাসিন্দা নিহার বড়াল (৩৯), লক্ষ্মীপুর জেলার বাসিন্দা রাকিব হোসেন (২৪), চট্টগ্রামের বাসিন্দা মো. নুর উদ্দিন (২৮), নোয়াখালীর বাসিন্দা মো. ইসমাইল হোসেন (২৬) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার বাসিন্দা রতন চন্দ্র দাস (৫০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।