ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে ঢাকা রাজধানীর ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার জনাব, মল্লিক আহসান উদ্দীন সামি।
গ্রেফতাররা হলেন, সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি পিস্তল, একটি রিভালবার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।