রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১৫

বিক্রি শুরু অগ্রিম টিকিট।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিক্রি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ৩ মার্চ দেওয়া হবে ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট। তিনি আরও জানান, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই।