রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২২

আটক একজন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল রবিবার বিকেলে ফুটপাত দখল করে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন পুলিশ। এ সময় এক যুবককে আটক করা হয়, আর এ ঘটনা গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর নামের এক ব্যক্তি মঞ্জুরুল করিম রনির পোস্টার টাঙিয়ে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে একটি ঘর নির্মাণ করেন। পরে সেটিকে ‘সড়ক পরিবহন শ্রমিক দল’-এর কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করা হয়।
এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার-এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরকে আটক করেন।
এ বিষয়ে আরিফ হোসেন হাওলাদার বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান-এর নির্দেশনা রয়েছে—দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় এনে পুলিশের কাছে সোপর্দ করা হবে।