শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৫

মত বিরোধে হাত-পা বিচ্ছিন্নের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুপিয়ে এক যুবকের পূর্ব শত্রুতার জেরে দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মাঘিরা ইউনিয়ন সম্মানকাঠি গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানের ভেতর ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহত যুবকের নাম মো. রহমত শেখ (২৮)। তিনি উপজেলার মাঘিরা ইউনিয়ন সম্মানকাঠি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কচুয়া থানার ওসি জনাব, মো. শফিকুল ইসলাম জানান, ভিকটিম এবং হামলাকারী উভয়ের মধ্যে পূর্ব থেকে মত বিরোধ ছিল। তাকে একা পেয়ে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এবং তবে তাদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।